ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্কুলে যাওয়ার পথে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চাঁদপুরের মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় আনিকা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২ জুন) সকালে মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আনিকা আক্তার উত্তর লুধুয়া গ্রামের মোহাম্মদ আলী বেপারীর মেয়ে। সে স্থানীয় লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, আনিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেয়। গ্রামের বায়তুল আকসা জামে মসজিদের সামনে মতলব-ছেংগারচর সড়ক পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয় আনিকা।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, এ ঘটনায় শিশুর পরিবার থেকে রোববার রাত পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print