ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা সম্পর্কে ভাই। নিহতরা কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এসময় এটিকে চালু করতে তারা পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। তখন আরেকটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান চালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print