ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন রামাফোসা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সঙ্গে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) জোট গঠনে রাজি হবার পর দেশটির পার্লামেন্টে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সিরিল রামাফোসা। শনিবার (১৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্লামেন্টের ভোটে বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারের জুলিয়াস মালেমাকে ভোটে হারান ন্যাশনাল কংগ্রেসের রামাফোসা। মালেমার ৪৪ ভোটের বিপরীতে রামাফোসা পান ২৮৩ ভোট।

এর আগে, গত ২৯ মে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠনের তৎপরতা শুরু হয়। এরপরই ৭১ বছর বয়সী সিরিল রামাফোসা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print