ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাতের যেকোনো সময় পশ্চিম মোমেনবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোঃ শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় বসবাস করতেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গতরাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print