ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ধর্ষণ মামলায় মুচলেকা দিয়ে জামিন পেলেন মামুনুল হক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির এক দিন পর ওই মামলায় জামিন পেলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হক। আজ বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন। এর আগে, গত মঙ্গলবার (২৫ জুন) মামলার ধার্য দিনে আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামুনুল হকের আইনজীবী জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় মামুনুল হক মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি বিধায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে চিকিৎসক তাকে সাতদিনের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আজ মামুনুল হক আদালতে উপস্থিত হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র উপস্থাপন করে অসুস্থতার বিষয়টি অবগত করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়েল রিসোর্টে কথিত স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের এক মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print