ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে: ব্যারিস্টার সুমন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হত্যার হুমকির বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, হত্যার হুমকিটি চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এসেছে। তারপরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্তে নামেনি পুলিশ। বিষয়টি আমার কাছে আসার আগেই এটির তদন্ত করা উচিৎ ছিল। কারণ হুমকিটি পুলিশের মাধ্যমে এসেছে। এ সময় রাষ্টযন্ত্রর তাকে বাঁচিয়ে রাখতে চায় কি না-এমন প্রশ্নও তোলেন তিনি।

সুমন আরও বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। মোবাইল ট্র্যাকিং করে ভিন্ন ভিন্ন যায়গায় তার অবস্থান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনাও করেন তিনি।

এর আগে, শনিবার (২৯ জুন) রাতে হুমকির রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন।

জিডিতে সুমন উল্লেখ করেন, বৃহস্পতিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে ওসি জানান, তাকে হত্যা করতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিনদিন আগে একটি টিম নিয়ে মাঠে নেমেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তা সুমনকে সাবধানে চলাচল ও রাতে বের না হওয়ার অনুরোধ করেন। জিডিতে এ নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় থাকার কথাও উল্লেখ করেছেন সুমন।

ব্যারিস্টার সুমন জানান, একজন অজ্ঞাতনামা ব্যক্তি চুনারুঘাট থানার ওসিকে ফোন দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে জানায়। পরে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথাও বলেন তিনি। অজ্ঞাতনামা ব্যক্তি সুমনকে জানান, তাকে হত্যায় একটি গ্রুপকে কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে এবং সেই গ্রুপটি সক্রিয়ভাবে কাজ করছে।

সুমন আরও জানান, এরে আগেরও তিনি অনেকবার হুমকির শিকার হয়েছেন। তবেঁ, এবার থানার ওসির মাধ্যমে বিষয়টি জানতে পারায় তিনি ব্যাপারটি গুরুত্বের সাথে আমলে নিয়েছেন। সম্প্রতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অবস্থান এবং সংসদে এ নিয়ে বক্তব্য রাখায় প্রভাবশালীদের কেউ তাকে হত্যা করতে চাইতে পারে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print