ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিসরে ভুয়া পিএইচডি দেখিয়ে হয়েছেন নতুন শিক্ষামন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মিসরের নতুন শিক্ষামন্ত্রী মোহাম্মদ আব্দেল লতিফের পিএইচডি ডিগ্রিটি ভুয়া বলে অভিযোগ উঠেছে। তার পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে। সেটি বিশ্লেষণ করার পর ডিগ্রিটি ভুয়া হিসেবে প্রতীয়মান হয়েছে। শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে মিডল ইস্ট আই এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মিসরের নতুন সরকার শপথ গ্রহণ করে। এই সরকারে প্রধানমন্ত্রীর পদ বাদে বাকি সব মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়। আর এই পরিবর্তনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ আব্দেল লতিফ।

সরকারি ওয়েবসাইট আব্দেল লতিফের জীবন বৃত্তান্ত প্রকাশ করা হয়েছে। এই সিভিতে উল্লেখ করা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্র থেকে দুটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। যার মধ্যে কার্ডিফ সিটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক লরেন্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন।

তবে মিসরীয় সাংবাদিক এবং ফ্যাক্টচেকার হোসেম এল-হেন্দি খুঁজে বের করেছেন, কার্ডিফ সিটি বিশ্ববিদ্যালয় নামক যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আব্দেল লতিফ পিএইচডি করার তথ্য জানিয়েছেন সেটি একটি ‘ভুয়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই এবং এটি ভুয়া কাগজপত্র এবং সনদপত্র প্রদান করে থাকে এবং এটি যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়েরও কোনো অংশ নয়।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print