ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে কঠিন প্রতিযোগিতা হচ্ছেঃ বিমানমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশে বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবারই প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তবে তিনি জানান, বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে-এর সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী এক দুই মাসের মধ্যেই বিমান কেনার কেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১০টি বিমান কিনতে চায় সরকার। তবে আপাতত ৪টি কেনা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রয় সংক্রান্ত নিয়মকানুন অনুযায়ী বোয়িং বা এয়ারবাস কেনাকাটা হবে। সরকার নতুন বিমান কিনতে চায়। এয়ার বাসও ভালো অফার দিয়েছে। মাকিন রাষ্ট্রদূতও বোয়িং কেনার ব্যাপারে তাগাদা দিয়েছে। বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি তা যাচাই করে সুপারিশ করবে।

এ সময় পিটার হাস বলেন, আমেরিকার বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগসহ তাদের পণ্য বিক্রি করতে চায়। যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উন্নয়ন করতে চায়। তবে বোয়িং কেনার প্রস্তাবের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print