ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা সংস্কার আন্দোলন সরকারের জন্য গলার কাঁটা হবে: ভিপি নুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন সরকারের জন্য গলার কাঁটা হবে। আজ বুধবার (১০ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক ভিপি নুর বলেন– শিক্ষার্থীদের এই অরাজনৈতিক দাবি নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি না করার আহ্বান জানাই সরকারকে। বিলম্ব না করে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

আজ সকালে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আদালত কেন স্থিতাবস্থা রাখলো, সেটা ভেবে দেখার বিষয়। শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের জন্য জনগণের ভোগান্তি হচ্ছে। মানুষ আদালতে যেতে পারছে না। তাও কেন আদালত এই নির্দেশ দিলো, দেখতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print