ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে লিমিট ক্রস করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, স্থিতাবস্থা অনুযায়ী এখন কোটা নেই। এটা তাদের বোঝা উচিত।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে মাদক বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, এখন কষ্ট করে রাস্তায় অবস্থান করার প্রয়োজন নেই। কোর্টের বিষয় কোর্টে নিস্পত্তি হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরও জনদুর্ভোগ করলে, অগ্নিসংযোগ ভাঙচুর করলে পুলিশ বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অযথা রাস্তা বন্ধ করতে গেলে জনগণের দুর্ভোগ হবে। জনদুর্ভোগ না করার জন্য অনুরোধ করছি। তারা ক্লাসে-বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। তাদের কোনো কথা থাকলে প্রধানবিচারপতি আদালতে যেতে বলছেন।

মন্ত্রীর অভিযোগ, অনেকে শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে জলঘোলা করতে চাচ্ছে। ফাঁদে পা না দিয়ে মীমাংসার পথে থাকা বিষয়টি মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কোটা অনেক দেশেই আছে। কোটা যৌক্তিক কারণে থাকতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print