ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পাঁচটি ট্রাকসহ ৭ টন মাছ জব্দ, গ্রেপ্তার ১৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগরীর নতুনব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক থেকে ৭ টন লইট্টা ও তুল ডানডি মাছ জব্দ করেছে নৌ পুলিশ।একই সাথে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৩ জুলাই) সকালে নতুনব্রিজ এলাকায় নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে। তবে এখন দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে নগরীর নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নৌ-পুলিশ এসব ট্রাকে তল্লাশি করে।

এ সময় ট্রাকে ককসিটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্রা ও তুল ডানডি মাছ জব্দ করা হয়। পরে ৫টি ট্রাকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

নৌ-পুলিশের ওসি মো. একরামুল হক জানান, জব্দ মাছ বিজ্ঞ আদালতের নির্দেশে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী ও জেল খানার কয়েদীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক ৫টি মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print