ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাবি সাধারণ শিক্ষার্থীদের নোটিশ, শিক্ষকদের বাসভবন ত্যাগ করার নির্দেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) এ নোটিশ দেয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইন্সটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে নির্দেশ দেয়া হলো।

নোটিশে আরও উল্লেখ করা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে উপাচার্যকে (ভিসি) তার বাংলো এবং সকল সকল শিক্ষক কর্মকর্তা/ কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

নোটিশে বলা হয়, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সকল মেরুদণ্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো।

নোটিশে বলা হয়, এ ব্যাপারে আদেশ থাকলে পরবর্তীতে জানানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print