ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন জেমস ও পার্থ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল সারাদেশ। সোশ্যাল মিডিয়াসহ সব ডিজিটাল প্ল্যাটফর্ম ও অফলাইনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করছেন সমাজের বিভিন্ন বিশিষ্ট ও সচেতন নাগরিক। এছাড়াও শিক্ষার্থীদের সমর্থন করছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।

শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে শুরু থেকেই কয়েকজন শিল্পী ও নির্মাতা কথা বলে আসছেন। তবে এতদিন চুপ থাকলেও এবার সেই নীরবতা ভাঙলেন দেশের জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস ও পার্থ বড়ুয়া।

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও তাদের হত্যার প্রতিবাদে সোশ্যালে প্রোফাইল ও কাভার ফটো প্রায় সবাই লাল রং করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন সংগীতশিল্পী জেমস। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নগরবাউল জেমস’ লাল রঙের মাঝে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি পোস্ট করেন।

এদিকে এর আগে একই সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আর কিন্তু চুপ থাকা উচিত হবে না। মনে হচ্ছে।’

দুই তারকার পোস্টই নজর কেড়েছে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তারা সবাই প্রিয় তারকাদের এগিয়ে আসা এবং কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছেন মন্তব্যের ঘরে।

এদিকে এদিন শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন করে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে রাজধানীতে রাজপথে নেমেছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের কর্মীরা। তারা বৃষ্টি উপক্ষো করে স্লোগান দিতে থাকেন।

রাজধানীর ফার্মগেট এলাকায় এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম।

আরও উপস্থিত ছিলেন নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমি প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print