ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেসবুকে শিশিরের স্টোরি, পরিবার নিয়ে পশুপাখি দেখছেন সাকিব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে সাকিব আল হাসান এখন দেশের বাইরে। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি মাতাচ্ছেন তিনি। এর মাঝেই পেয়েছেন অবসর। পুরো পরিবার নিয়ে বেশ খোশ মেজাজে আছেন তিনি। চারিদিকে নির্মল শান্ত পরিবেশ। এমন অবস্থাতে তিনি পরিবার নিয়ে বের হলেন পশুপাখি দেখতে।

সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্টোরিতে আজ শুক্রবার (২ আগস্ট) দেখা যায়, কানাডার টরোন্টোতে সপরিবারে ঘুরতে বের হয়েছেন সাকিব। একাধিক স্টোরিতে টরোন্টোর কোনো একটি উদ্যানের পশুপাখির ছবি এবং সন্তানের সঙ্গে হাসিমুখে সাকিবকে দেখা যায়।

বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের এখন জাতীয় দলের ব্যস্ততা নেই। সামনে বাংলাদেশের টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিব খেলবেন কি না তা নিয়ে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেছেন, ‘সে (সাকিব) টেস্টে অ্যাভেইলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। তাকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print