ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোবাইলে কথা বলার সময় সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
শীপ ইর্য়াডের ফাইল ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজের উপর থেকে পড়ে এক শীপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার বি.বি.সি ষ্টীল শীপ ব্রেকিং ইয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রংচান ত্রিপুরা (৫৫) নামের এই শ্রমিক পুরাতন জাহাজে প্রহরী হিসেবে কর্মরত ছিল। খাগড়াছড়ি সদর এলাকার মৃত দেব কুমার ত্রিপুরার পুত্র তিনি।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বড় কুমিরা ঘাটঘর এলাকার রাজা কাসেমের মালিকানাধীন বি.বি.সি শীপ ব্রেকিং ইয়ার্ডে ভোর রাতে পুরাতন জাহাজ থেকে নামার সময় মোবাইলে আলাপচারিতায় এক পর্যায়ে অসাবধানতাবশত জাহাজের নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার এস আই সাইফুল্লাহ দূর্ঘটনায় একজন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন।
বি.বি.সি ষ্টীলের পরিচালক মো. তসলিম উদ্দীনও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতাবশত গার্ড মোবাইল ফোনে কথা বলার সময় জাহাজের নিচে পড়ে যায়,পরে শীপ ইয়ার্ডের অন্যরা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print