ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক সচিব শাহ কামালের বাসায় অভিযান

বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় এক সচিবের বাসায় অভিযান চালিযে বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকার বেশি অর্থ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম শাহ কামালের বলে ডিএমপি সূত্রে জানা গেছে। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজবন্ড ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print