ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রংপুরে হত্যা মামলায় শেখ হাসিনার সাথে আসামি রেহানা-কাদের-নাঈমুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রংপুরের রাজা রামমোহন ক্লাবের সামনে ১৯ জুলাই গুলিতে রাজমিস্ত্রী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন। এতে শেখ হাসিনার সাথে আসামি করা হয়েছে বোন শেখ রেহানাকেও। আদালত মামলাটি গ্রহণ করে রংপুর কোতোয়ালি থানার ওসিকে তা রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালিয়ে রাজমিস্ত্রী সাজ্জাদকে নির্মমভাবে খুন করে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ ও তার সমমনা দলের নেতাদের আসামি করা হয়েছে। সে তালিকায় আছেন হাসানুল হক ইনু-রাশেদ খান মেননও।

আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেসসচিব নাঈমুল ইসলাম খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, আওয়ামী লীগ নেত্রী অপু উকিল, সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, টুটুল চৌধুরীসহ ৫৭ জন। এছাড়া অজ্ঞাত ৩০০ জনকেও আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করে আদালত কোতোয়ালি থানাকে রেকর্ড করার নির্দেশ দেন। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের হলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print