ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে ৪৬০ ভরি স্বর্ণ, ১ কোটি ৮২ লাখ দেশী-বিদেশী টাকাসহ দুই পাচারকারী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৪৬০ ভরি স্বর্ণ, ১ কোটি ৭৭ লাখ মায়ানমার কিয়াট ও বাংলাদেশী মুদ্রার ৫ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউট পোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।বাংলাদেশ গোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।এতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

অভিযান ভোর ৪ টায় বাংলাদেশের জলসীমায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান  করে।

এ সময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা হাইস্পীড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করেন।পরবর্তীতে বোটে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৪৯২ দশমিক ৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ বাংলাদেশী টাকা ও ১ কোটি ৭৭ লাখ মায়ানমার কিয়াটসহ দুই পাচারকারীকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত। জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print