ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কন্ট্রোল রুম চালু করেছে পানি উন্নয়ন বোর্ড, ছুটি বাতিল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। এর পাশাপাশি উত্তর ও পূর্বাঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পানি উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের বন্যাকালীন জরুরী তথ্যের বিষয়ে ই-মেইল বা ফোনের মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৩৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮। ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের দফতরসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল থাকবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print