ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীমান্তে আটক বিতর্কিত সাবেক বিচারপতি মানিক কারাগারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন।

মানিককে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এই বিচারককে আদালতে নেওয়ার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। সেই সঙ্গে কয়েকজন তার ওপর হামলার চেষ্টা করেন।

পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। বিকেল ৪টা ২০ মিনিটে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক বিচারক মানিককে আটক করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print