ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নাশকতার মামলায় সিএমএম আদালতে ৮ শতাধিক আনসার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে রাজধানীর পৃথক তিন থানার মামলায় আট শতাধিক আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলায় সোমবার (২৬ আগস্ট) তাদের আদালতে হাজির করা হয়।

গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়ার পরও, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। যাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠির আঘাতে ছয় সেনাসদস্য আহত হন এবং এর মধ্যে একজন সেনাসদস্যের অবস্থা গুরুতর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print