ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৩ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, প্রাণহানি বেড়ে ৫৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এদিকে, বন্যায় দেশের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫২ জন। মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ১১টি জেলার ১০ লাখ ৯ হাজার ৫২২ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ, ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, মারা যাওয়াদের মধ্যে, ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। তাছাড়া, মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print