ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নটর ডেম কলেজের অফিস সহকারীর রক্তাক্ত লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বাসা থেকে লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ বলছে, আজ বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন আসে। ফোন পেয়ে সূত্রাপুর থানার পুলিশ বাড়িটিতে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর লিপিকার রক্তাক্ত লাশ পাওয়া যায়। তার মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। হত্যাকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা তাদের।

জানা গেছে, ঋষিকেশ দাস লেনের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। ঢাকার দোহারে লিপিকার বাড়ি। সেখানে তার বৃদ্ধা মা থাকেন। তার একমাত্র ভাই বিদেশে থাকেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print