ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট খেলোয়াড় সাকিব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিত্যনতুন রেকর্ড গড়া আর ভাঙার মধ্য দিয়েই যেন যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ব্যাট-বলের পারফরম্যান্স নয়, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে দেশকে প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়লেন মিস্টার সেভেনটি ফাইভ। ভেঙে দিলেন মোহাম্মদ রফিকের রেকর্ড।

চেন্নাই টেস্টের তৃতীয় দিন সাকিব যখন খেলতে নামেন, তখন তার বয়স ৩৭ বছর ১৮১ দিন। অন্যদিকে রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এই বাঁ-হাতি স্পিনার।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে নিজের শেষ টেস্টটি ৫২ বছর ১৬৫ দিনে খেলেছিলেন এই ইংলিশ ক্রিকেটার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print