ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি বাংলাদেশ। চেন্নাই টেস্টে টস জিতলেও আজ টসে হেরেছে নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত। টস হেরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’

শান্ত জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print