ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক সংগঠনগুলোকে সাংবাদিকতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা নাহিদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এই সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনও কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দাসসুলভ আচরনের সুযোগ নেই। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।

তথ্য উপদেষ্টা আরও জানান, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print