ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘গণহত্যার’ জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবেঃ এরদোয়ান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার (৭ অক্টোবর) তিনি এ ঝাঁঝালো মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

সামাজিকমাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন– এটা ভুলে যাওয়া উচিত হবে না যে, আজ হোক বা কাল, ইসরায়েলকে এ ‘গণহত্যা’র মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনও তা অব্যাহত রয়েছে।

তিনি আরও লিখেছেন– মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় ওই দিন ইসরায়েলে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। একইসঙ্গে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

গাজা উপত্যকাটিতে গত এক বছরে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print