ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক মেয়র তাপসকে দুদকে তলব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ৩ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক থেকে তাপসের বনানীর বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ৩ নভেম্বর সকাল ১১টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

এদিকে, ব্যারিস্টার তাপস কোথায় আছেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা রয়েছে। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়ার দুই দিন আগে পরিস্থিতি আঁচ করতে পেরে গোপনে দেশ ছাড়েন তাপস। ফ্লাইটের ভেতরের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও এটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print