ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন আরও ৩ সদস্য

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে আরও তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সরকার। ফলে কমিশনের সদস্য ১১ জনে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে ৪ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশনের নতুন তিন সদস্য হলেন অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, বিসিএস (স্বাস্থ্য), (অবসরপ্রাপ্ত), ফিরোজ আহমেদ, বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস), (অবসরপ্রাপ্ত) ও খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, বিসিএস (শুল্ক ও আবগারি), (অবসরপ্রাপ্ত)।

কমিশনে এর আগেই যুক্ত হয়েছেন সাবেক সচিব মোহাম্মদ তারেক ও মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ কা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print