ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেখ হাসিনার আমলে কোনো গ্যাস কূপ খনন হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিলোঃ শিল্প উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যেই আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

শিল্প উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার আমলে গত সাড়ে পনেরো বছরে গ্যাস কূপ খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসময় শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি, পুলিশ সুপার মো.আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print