ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের হর্কাস মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ ও ফয়জুল জাহান জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাই স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী,পুলিশ রয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছয়টি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের আরো কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print