ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। নিজেদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলনে নেমেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা। এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

যমুনার সামনে দেখা যায়, আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

এর আগে আজ সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। রাত ৭টা ৩৯ মিনিটে হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছান তারা।

সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা দিলে তখনই শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে যায় তারা।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতেবিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print