ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনিঃ সালাহউদ্দিন আহমেদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর আলীয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার পতন হবে জানলেও কত রক্তের বিনিময়ে পতন হবে সেটা জানতাম না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেননা ফ্যাসিস্ট হাসিনার দোসরা বসে আছে।

তিনি আরও বলেন, বেশি সংস্কার সংস্কার বলে জনগণের দ্রব্যমূল্যের নাভিশ্বাস উঠাবেন না। স্পষ্টভাবে বলতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো বাহানায় বিলম্ব করবেন না।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print