ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইরানকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (০৬ মার্চ) ইরানকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি তেহেরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান। খবর রয়টার্স

শুক্রবার (০৭ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে।’

ট্রাম্প আরও বলেন, অন্য বিকল্প হলো আমাদের কিছু করতে হবে। কারণ, আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে উদ্দেশে করে চিঠি লিখেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ট্রাম্প বলেন, ‘ইরানকে সামলানোর দুটি উপায় রয়েছে—প্রথমত, সামরিকভাবে শক্তি প্রয়োগ করে। দ্বিতীয়ত, একটি চুক্তি করে। আমি চুক্তি করার বিষয়টিকে বেশি পছন্দ করি। কারণ, আমি ইরানের ক্ষতি করতে চাই না। তারা ভালো মানুষ।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print