ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারী নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল বিক্ষোভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) রাত ৮টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্ল্যাকার্ড বহন করেন তারা।

ঢাবি শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে, তার সঠিক বিচার হয়নি। ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে।

তারা আরও বলেন, মুহূর্তের মধ্যে ধর্ষণের মতো জঘন্য কাজ করে ধর্ষক অথচ তার বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে দেশে ঘটে যাওয়া সব নারী নিপীড়নের বিচার করতে হবে। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড় হয়ে মিছিলটি আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print