ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হুতিদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে ইরানকে: ট্রাম্প

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হুতিদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে ইরানকে। বুধবার (১৯ মার্চ) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে বলেন, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের আগের মতো সামরিক সহায়তা দেয়া হচ্ছে না বলে দাবি করলেও গোপনে হুতিদের সমর ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে তেহরান।

ইরানকে দ্রুত এ সহায়তা স্থগিত করার পরামর্শ দেন ট্রাম্প। তা না হলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পরিধি বাড়বে বলেও হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে, হুতিদের নিজেদের লড়াই নিজেদেরই চালিয়ে যাওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, সোমবার (১৭ মার্চ) ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে হুতিদের লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে পঞ্চাশের অধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতির স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print