ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

থাইল্যান্ডে নির্মাণাধীন রেলপথে ক্রেন ধসে নিহত ২২, আহত ৩০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

থাইল্যান্ডে নির্মাণাধীন একটি উচ্চগতির রেলপথের ওপর ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাত্রারত একটি ট্রেন নাখন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় পৌঁছানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে রেলপথ নির্মাণকাজ চলাকালে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

নাখন রাচাসিমা প্রদেশের পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ভেঙে পড়া ক্রেনটি একটি উচ্চগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

তবে দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ। সূত্র: এএফপি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print