ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মা-মেয়ের এক প্রেমিক, মেয়েকে খুন করলো মা !

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

photo-1464965043
প্রেমিকের কারণে মেয়েকে হত্যা করে মা

মা ও মেয়ের প্রেমিক ছিলেন একজনই! এটা জানতেন কেবল বিধবা মা! সম্প্রতি মেয়ে আবার ওই প্রেমিকের নাম নিজের হাতে খোদাই করে নেয়। আর এটা সহ্য করতে না পেরেই ঈর্ষান্বিত হয়ে মেয়েকে খুন করেছেন ওই মা।

শুধু তাই নয়, নিজের দোষ ঢাকতে মেয়ে আত্মহত্যা করেছে বলেও সবাইকে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের ফজিলকা জেলায় মঞ্জু নামে এক নারীর নামে এমনই অভিযোগ উঠেছে। আর অভিযুক্ত ওই মা এবং প্রেমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে করা জিনিউজের খবরে জানা গেছে, অভিযুক্ত নারীর সঙ্গে ছয় মাস আগে ফেসবুকে আলাপ হয় প্রেমিক যুবক বিজয়ের। সৌদি আরবের বাসিন্দা ওই যুবক যে বহুদিন ধরেই তাঁর নিজের মেয়েরই প্রেমিক ছিলেন সেটা জানতেন না ওই মা।

এদিকে আলাপের দুই মাস পরই দেশে ফেরেন চন্ডিগড়ের বাসিন্দা ওই যুবক। এরপর সামনাসামনি দেখা হয় ওই নারী ও তাঁর মেয়ের সঙ্গে। এরপর দুজনের সঙ্গেই ওই যুবকের দৈহিক সম্পর্ক তৈরি হয়।

একদিন মেয়ের সঙ্গে ওই যুবককে ‘বিশেষ মুহূর্তে’ দেখে ফেলেন মা। কিন্তু মেয়েকে ওই যুবকের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। সম্প্রতি মেয়ের হাতে ওই যুবকের নাম লেখা দেখে নিজেকে আর সামলাতে পারেননি মা। খাবারে বিষ মিশিয়ে মেয়েকে খুন করেন তিনি।

এরপর ঘটনাটি চাপা দিতে মেয়ের নামে একটি সুইসাইড নোট লিখে বিষয়টি আত্মহত্যা বলে চালাতে চান ওই মা। পুলিশ জানিয়েছে, ওই নোটটি উদ্ধারের পর মায়ের বিষয়ে সন্দেহ হয় তাদের। পরে অনুসন্ধানে পুরো ঘটনাটি সামনে আসে। এ ছাড়া নিজের মেয়েকে হত্যাকারী ‘মা’ও পুরো ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print