চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে মো. শামীম (৪০) নামে এক যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন,বুধবার রাতে নিহত শামীম তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে। রাতে কয়েকজন যুবক শামীমকে তুলে নিয়ে মারতে মারতে বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে পিটিয়ে গুরুতর আহত করার পর তার রগ কেটে হত্যা করে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে।। তদন্তের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করা হচ্ছে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে
