ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবির শাটল ট্রেনে কাটা পড়ে পা হারালো শিশু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত ১০/১২ বছরের এক শিশুর এক পা ও মাথার আংশিক অংশ কাটা পড়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ওই শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, নগরীর ষোলশহর ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী বিকেল সাড়ে পাঁচটার একটি শাটল ট্রেন বিশ্ব বিদ্যালয়ের এলকায় পৌঁছলে অজ্ঞাত ওই শিশুটি নিচে পড়ে কাটা পড়ে। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, সন্ধ্যার দিকে অজ্ঞাত ১০/১২ বছর বয়সের এক শিশু চমেকে ভর্তি করানো হয়েছে। তার এক পা কাটা পড়েছে। মাথায় আঘাত লেগেছে। অজ্ঞাত ওই শিশুর অপারেশন চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print