ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আইন বহির্ভুতভাবে হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারসচিব, চট্টগ্রাম সিটির মেয়র, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বৃদ্ধির ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। ইমারত আইন অনুযায়ী বাড়ির মূল্যের ৭ শতাংশ আদায়ের নিয়ম রয়েছে। কিন্তু গত বছরের অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৭ শতাংশ আদায় করছে।

এ বিষয়ে চ্যালেঞ্জ করে গতকাল ২০ মার্চ চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ চারজন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print