ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১০ হাজার রানের মাইলফলক করলেন তামিম ইকবাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে লাকমালের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে এ মাইলফলক স্পার্শ করেন তিনি।

নিজেদের শততম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে ৮৩ রান দূরে থেকে মাঠে নামেন তামিম। ব্যক্তিগত ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিলেও মাইলফলক স্পর্শের অপেক্ষা বাড়ে এই ওপেনারের।

টেস্টে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬। গড় ৩৯.৫৩ করে। সেঞ্চুরি ৮টি এবং হাফ সেঞ্চুরি ২২টি। ১৬২ ওয়ানডেতে ১৬১ ইনিংসে ব্যাট করে তামিমের সংগ্রহ ৫১২০ রান। সর্বোচ্চ ১৫৪। ৩২.৪০ গড়। সেঞ্চুরি ৭টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। টি-টোয়েন্টিতে ৫৫ ম্যাচে ২৪.০৪ গড়ে রান করেছেন ১২০২। সেঞ্চুরি একটি, হাফ সেঞ্চুরি ৪টি। সর্বোচ্চ রান অপরাজিত ১০৩।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print