
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের পাতাল রেল স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার সেনায়া প্লশ্চাদ মেট্রো স্টেশনে একটি বিস্ফোরণ হয়। আক্রান্ত অন্য স্টেশনটির নাম টেকনোলজিস্কি ইনস্টিটিউট। দুটো স্টেশনই শহরের কেন্দ্রে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে একটি রেল কামরার দরজা উড়ে গেছে এবং কামরার ভেতরটি বিধ্বস্ত। ডেইলি মেইল জানিয়েছে, ১০ নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
দুই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে।
পুতিন বলেন, এটি সন্ত্রাসী হামলা। তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট পুতিন এখন সেন্ট পিটার্সবার্গে রয়েছেন বলে জানা গেছে। তাকে ঘটনা জানানো হয়েছে। সোমবার সকালে তিনি শহরটিতে যান তিনি। এটি পুতিনের হোমটাউন। পুতিন একটি অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে পিটার্সবার্গেই অবস্থান করছেন।
এই ঘটনার পর রুশ কর্তৃপক্ষ মস্কোর আশেপাশের সাতটি স্টেশন আগাম সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দিয়েছে।
