ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহেশখালীতে বজ্রপাতে কিশোর নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বজ্রপাতে মো. ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে হঠাৎ বৃষ্টিপাত হলে বাবাকে সাহায্য করতে লবণ কুড়াতে মাঠে যায় ফারুক। এসময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারুকের।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পূর্বাভাস ছাড়া বৃষ্টি নেমে এলে মাঠে থাকা লবণ কুড়াতে বাবাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print