ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিহত র‌্যাব পরিচালক লে. কর্নেল আজাদের পরিবারের কাছে ১০ লাখ টাকার অনুদান হস্তান্তর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সিলেটে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকালে বোমার হামলায় নিহত র‌্যাবের গোয়েন্দা পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ শুক্রবার (৭ এপ্রিল) আইজিপি শহীদুল হক মরহুম আজাদের ঢাকার বাসায় তার স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) মো. আব্দুল্লাহ হেল বাকী, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সহেলী ফেরদৌস এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির পাঠানপাড়ার আতিয়া ভিলায় জঙ্গি বিরোধী অভিযান পরিচালনাকালে জঙ্গিদের নিক্ষিপ্ত বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে ২৯ মার্চ তাকে দেশে ফেরত আনা হয় এবং পুনরায় সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print