ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ে ও সন্তানের কথা ফাঁস করায় অপুর উপর ক্ষিপ্ত শাকিব খান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে ও সন্তানের জনক হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো শাকিব খান। তবে টেলিভিশন চ্যানেলে লাইভ প্রোগ্রামে তাদের এই গোপনীয়তা ফাঁস করে দেওয়ার জন্য অপু বিশ্বাসের ওপর ক্ষীপ্ত তিনি।

এ বিষয়ে শাকিব বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ার ধ্বংস করার একটি চক্রান্ত।’

.

কিন্তু অপুর সঙ্গে বিয়ে ও সন্তান আব্রাহামের জন্মের বিষয়টি গোপন রেখেছিলেন কেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেছেন, ‘ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তার সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে টাকা দিয়েছি।’

হঠাৎ করেই রুপালী পর্দা থেকে উধাও হয়ে গিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার কোনো খোঁজই পাচ্ছিলেন না কেউ। লোকচক্ষুর আড়ালে থাকা অপু সোমবার হঠাৎ করেই বোমা ফাটিয়েছেন! একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ প্রোগ্রামে সন্তান কোলে নিয়ে হাজির হওয়া অশ্রুসিক্ত অপু দাবি করেছেন, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সন্তানটির নাম আব্রাহাম খান জয়। শাকিবের কথামতোই তিনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সেটা শাকিবের ক্যারিয়ারে কথা ভেবে। কিন্তু শাকিব তাকে সত্যিকারের সম্মান দেয়নি।

.

অপু বিশ্বাসের এই লাইভ প্রোগ্রামের পরপরই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিব মুঠোফোনে বলেছেন, ‘আমি সন্তানের দায়িত্ব নেব। তবে অপুর দায়িত্ব নেব না। সে আমাকে অসম্মান করেছে। আব্রাহামের দায়িত্ব আমি নিয়ে যাব। সে আমার সন্তান। সারাজীবন তার দায়িত্ব আমি নিয়ে যাব।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print