ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিসি হিলে পুলিশের উপর হামলা: ২৪ঘন্টা পর ৩৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আটক ছাত্রলীগ নেতারা।

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরো অজ্ঞাত ৪০/৫০জনকে আসামী করা হয়েছে।

ঘটনার ২৪ ঘন্টা পর আজ শনিবার দুপুরে কোতোয়ালী থানার এস আই আকতার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটক চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে মামলা দায়েরের সময় দেখানো হয়েছে শনিবার সকাল ১০টায়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম (২৭), নগর ছাত্রলীগ রাহুল চৌধুরী (২৬), শরিফুল মাহিন (২৩), বিশ্বজিৎ সনৎ (২৬)।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন উর রশিদ বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে এর আগে শনিবার সকাল ১০টায় কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই রোকেয়া জানিয়েছিলেন গতকালের মামলার ঘটনায় কোন মামলা হয়নি।

উল্লেখ্য, শুক্রবার বর্ষবরণ অনুষ্ঠানে নগরীর ডিসি হিলে পুলিশ বেষ্টনী অতিক্রম করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি হেলাল আকবর বাবর গ্রুপ ছাত্রলীগের একটি অংশ।এ সময় বাঁধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় এক পুলিশ পরিদর্শকের মাথা ফেটে যায়। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

এদিকে আটক চারজনকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল একাধিক সরকার দলীয় নেতার বিরুদ্ধে।ফলে পুলিশ আজ শনিবার সকাল পর্যন্ত আটককৃতদের নাম পরিচয় সাংবাদিকদের বলেনি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print