ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ১৭ ব্যবসায়ীকে জরিমানা ১জনের সাজা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালিতে ভ্রাম্যমান অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিষ্ট্রেট। ছবি: পূজন সেন।
বোয়ালখালিতে ভ্রাম্যমান অভিযান চলাকালে উপস্থিত ম্যাজিষ্ট্রেট। ছবি: পূজন সেন।

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৭ ব্যবসায়ীকে ১৭হাজার টাকা জরিমানা ও ১জনকে বিনাশ্রম ১মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাকপুরা ও কানুনগোপাড়ায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম।

তিনি জানান, সড়ক দখল করে মালামাল রেখে জনচলাচল বিঘ্নিত করায় ভূমি ও ইমারত পুরুদ্ধার আদেশ ১৯৭০ এর ধারায় ভোলা জেলার লালমোহন পশ্চিম চরোগার মো. ফিরোজকে বিনাশ্রম ১মাসের কারাদন্ড দেয়া হয়। ফিরোজ স্থানীয় একটি স মিলে শ্রমিকের কাজ করেন। সে সড়ক দখল করে গাছে গুড়ি রেখে জন চলাচলে বাধা সৃষ্টি করছিল।

এছাড়া একই আইনে শাকপুরা এলাকার আনিসুর রহমান স্টোর, শাকপুরা স্টোর, আতিকুল্ল্যা স্টোর, সাইফুদ্দিন, মাওলানা হামিদ স্টোর, আবদুল হামিদা স্টোর, মো. মঞ্জু সওদাগরের শাহ রশিদিয়া স মিল, কানুগোপাড়া আতিক স্টোর বাসু , সুমন স্টোর, অমিত স্টোর, ফল বিতান, ফ্রুট বিতান, কানুনগোপাড়া স্টোর, সেলিম আহমদ স্টোর, মতি স্টোর, লাভলী হার্ডওয়ার, কালাইয়ার হাট মোবারক আলী স মিলকে ১ হাজার টাকা করে ১৭ মামলায় ১৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সড়ক দখল করে রাখা আসবাবপত্র, ইট ও গাছের গুড়িসহ মালামাল সরিয়ে নেয়ার নিদের্শ দেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print