ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে দুই মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি
নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে সীতাকুণ্ডে দুই মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (১৯ এপ্রিল) বুধবার বিকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায়এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

.

অভিযানকালে বাড়বকুণ্ড বাজারের নারায়ণ চন্দ্রের মালিকানাধীন জনতা মিস্টি বিতান এবং সুজন চন্দ্রের মালিকানাধীন জনতা মিস্টি মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, তারা দীর্ঘ দিনের পুরান ফাঙ্গাস পড়ে সাদা হয়ে যাওয়া জিলাপির রস দিয়ে জিলাপি তৈরি করছেন। জিলাপিরর রস দেখে বোঝার উপায় নাই তা কত দিন আগের। মালিক নিজেও জানেন না রস কত দিন ধরে ব্যবহার করা হচ্ছে। পুরানো মিস্টি নষ্ট হয়ে কালো আকার ধারন করেছে কিছু কিছু মিস্টি ভেঙে গেছে। জিলাপি ভাজার তেল দেখে মনে হচ্ছিল কালো মবিল। দোকানের ভিতর এতটাই নোংরা ছিল যে অস্বাভাবিক দুর্গন্ধ এ আশেপাশেই দাঁড়ানো যাচ্ছিল না।

দোকানে বানানো দই এ কোনো মেয়াদ লাগানো ছিল না। ভোক্তা অধিকার আইনে জনতা মিষ্টি বিতানের মালিক নারায়ণ চন্দ্রকে ২০ হাজার এবং জনতা মিষ্টি মেলার মালিক সুজন চন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পরিস্কার পরিচ্ছন্ন এবং ভোক্তাদের উপযোগী পরিবেশ সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার আদেশ দেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print