ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের পর্যটন ও উন্নয়ন কর্মকাণ্ড বহিবিশ্বে তুলে ধরতে জেলা প্রশাসকের আহবান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেছেন, চট্টগ্রাম অপার সম্ভবনাময় একটি জেলা। দেশের দ্বিতীয় রাজধানী হিসেবে এ এলাকায় পর্যটন, উন্নয়নসহ বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে লিখনীর মাধ্যমে যথাযথভাবে তুলে ধরা দরকার। আর এ কাজে সংবাদপত্র এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসক শনিবার দুপুরে চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল এসটিভি২৪নিউজবিডির নব নির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সামসুল আরেফিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক ইসরাত জাহান জুলি।

এতে বিশেষ অতিথি ছিলেন, সিএমপির-পুলিশ কমিশনার (গোয়েন্দা-বন্দর) মারুফ হোসেন, উপ-সহকারী পরিচালক ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগ সভাপতি হাজী নুরুজ্জামান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কর্মকর্তা এস এম আবুল বরকত আকাশ, এস কে সেলিম, শেখ ইমরান, মনির হোসেন, হারুন অর রশিদ রানা প্রমুখ।

জেলা প্রশাসক সামসুল আরেফিন ফিতা কেটে নব নির্মিত এসটিভি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ঐ ভবনে এসটিভির প্রধান সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্পাদক ইসরাত জাহান জুলি, সহ-সম্পাদক মুনমুন আহমেদ, ইব্রাহিম সাগর, শহীদুল ইসলাম চৌধুরী, একরামুল হক সোহেল, আবু ইসা বাবুল, শান্তা ইসলাম, শারমিন আক্তার রিমা, অনু মারমা, সাইফুল ইসলাম রুদ্র, শাওন আজহার, রিদুয়ান চৌধুরী, ফয়সাল সিকদার, মামুনুর রশিদ, শাফিন ইসলামসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print